ঢাকা, মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬

ডিসেম্বরে কলকাতা যাচ্ছেন মোশাররফ করিম

ads

বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম ডিসেম্বরের শুরুতেই কলকাতা যাচ্ছেন। শুটিং শেষ করা কলকাতার ‘ডিকশনারি’ সিনেমার ডাবিংয়ে অংশ নিতে মোশাররফের এই যাত্রা। এক ভিডিও-বার্তায় এমন তথ্য নিশ্চিত করেছেন সিনেমাটি পরিচালক ও পশ্চিমবঙ্গের পর্যটনমন্ত্রী ব্রাত্য বসু। ভিডিও-বার্তায় পরিচালক জানিয়েছেন, সিনেমাটির দ্বিতীয় দফায় ডাবিংয়ে ২ ডিসেম্বর অংশ নেবেন মোশাররফ করিম। এদিকে, মোশাররফ করিমের কলকাতা যাওয়ার তথ্য নিশ্চিত করেছে অভিনেতার এক ঘনিষ্ঠ সূত্র। তবে কবে কলকাতা যাচ্ছেন মোশাররফ, সুনির্দিষ্ট তারিখ তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেনি সূত্রটি। এর আগে চলতি বছরের ৭ মার্চ সিনেমাটির শুটিংয়ে অংশ নিতে বাংলাদেশ ছাড়েন এই অভিনেতা। শুটিং শেষ করে ১৬ মার্চ আবার ঢাকায় ফেরেন।


জানা গেছে, ‘ডিকশনারি’ সিনেমায় বাংলাদেশের মোশাররফ করিম ছাড়াও অভিনয় করছেন কলকাতার একঝাঁক তারকা। সেই তালিকায় আছে আবির চ্যাটার্জি, পরমব্রত চট্টোপাধ্যায়, ব্রাত্য বসুর স্ত্রী পৌলমী বসু এবং চিত্রনায়িকা নুসরাত জাহান। সিনেমায় দুটি ছোটগল্পকে যুক্ত করা হবে। গল্পে মোশাররফ করিমকে এক নব্য ব্যবসায়ীর চরিত্রে দেখা যাবে, যার শিক্ষাগত যোগ্যতা বেশি নয়। তবে ছেলেকে সে ভালোভাবে পড়াশোনা শেখাচ্ছে। সিনেমায় মোশাররফ করিমের নায়িকা ব্রাত্যের স্ত্রী পৌলমী বসু।


অন্যদিকে সিনেমায় আবির, পরমব্রত ও নুসরাতকে ঘিরে অন্য একটি গল্প তৈরি হবে। সেখানে দম্পতি হিসেবে দেখা যাবে আবির ও নুসরাতকে। পরে পরমব্রতের সঙ্গে নুসরাতের চরিত্রটির একটি সম্পর্ক তৈরি হবে।

ads
ads
ads

Our Facebook Page